Uncategorized

দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম। গত ২৪ ঘণ্টায় এই রোগ ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যা নতুন করে আতঙ্ক তৈরি করেছে অভিভাবকদের মধ্যে। একই সময়ে নতুন করে ১,২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর আগের দিন শনিবার হাম ও এর উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছিল এবং ১,০২৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গের ভিত্তিতে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে।

দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম। গত ২৪ ঘণ্টায় এই রোগ ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যা নতুন করে আতঙ্ক তৈরি করেছে অভিভাবকদের মধ্যে। একই সময়ে নতুন করে ১,২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।……………..

একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫,৩১৩ জন। তবে উপসর্গ নিয়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা অনেক বেশি—৪০,৪৯১ জন।

হাসপাতালভিত্তিক তথ্য বলছে, এ পর্যন্ত হাম সন্দেহে ২৭,৮১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০,০৯০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। শিশুদের মধ্যে জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।