নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কমিটিতে আরও ছয়জন
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে সম্প্রতি এ কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির মূল দায়িত্ব হবে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করা এবং এর সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সরকারের কাছে সুপারিশ দেওয়া।
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কমিটিতে আরও ছয়জন…………
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপিকে কমিটির সদস্য করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজন মনে করলে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ অন্য কোনো ব্যক্তিকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কমিটিতে আরও ছয়জন….
জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে বিচার বিভাগের বেতন ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা নিয়ে সরকারের পরবর্তী করণীয় নির্ধারণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
