আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ বহু শিশু, নিরাপত্তা ও আশ্রয়ের অপেক্ষায় বাস্তুচ্যুতরা

নেপালে ভয়াবহ দুর্যোগের পর বহু শিশু নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও ওয়ার্ড কার্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে দেশটির জাতীয় শিশু অধিকার কাউন্সিল।

কাউন্সিল জানিয়েছে, নিখোঁজ শিশুদের তথ্য যাচাইয়ের পাশাপাশি জীবিত শিশুদের খুঁজে বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্যোগে বাস্তুচ্যুত শিশুদের সরকারি সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ বহু শিশু, নিরাপত্তা ও আশ্রয়ের অপেক্ষায় বাস্তুচ্যুতরা….

এই দুর্যোগে অনেক শিশু শুধু তাদের ঘরবাড়িই হারায়নি; হারিয়েছে বাবা-মা, ভাই-বোন ও স্বজনদেরও। কারও হারিয়ে গেছে স্কুল, কারও আবার ভেঙে পড়েছে পরিচিত সেই জীবনযাত্রা। আকস্মিক এই বিপর্যয় তাদের শৈশবকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তা ও গভীর মানসিক সংকটের মধ্যে।

নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ বহু শিশু, নিরাপত্তা ও আশ্রয়ের অপেক্ষায় বাস্তুচ্যুতরা

এখন এসব শিশুর সবচেয়ে জরুরি প্রয়োজন নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার, শিক্ষা এবং মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ। সংশ্লিষ্টদের মতে, জরুরি সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি সুরক্ষা ও মানসিক সহায়তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।