নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, বন্যায় এখনো দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও ৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরও এখনো কোনো খোঁজ মেলেনি।
নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল….
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া ও নুয়াকোট জেলা। এসব এলাকার কয়েকটি স্কুল পানির স্রোতে তলিয়ে গেছে, আবার কিছু স্কুল ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। এর মধ্যে একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাসও প্রবল স্রোতে ভেসে যায়।
নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত ১৯ স্কুল….
নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। তবে দুর্গম এলাকা, প্রবল স্রোত ও ভূমিধসের কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থান ও ক্ষয়ক্ষতির চিত্র স্যাটেলাইটের ছবি বিশ্লেষণের মাধ্যমে মানচিত্রে তুলে ধরেছে বিবিসির দক্ষিণ এশিয়া ভিজ্যুয়াল জার্নালিজম টিম।
