Uncategorized

বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তন, ‘ফলস নাইন’ ভূমিকায় দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে ব্রাজিল সমর্থকদের। প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। চোট কাটিয়ে শতভাগ ফিট হয়ে তিনি ফিরছেন বিশ্বকাপ মঞ্চে।

আগামী বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে নতুন অধ্যায় শুরু করবেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ঊরুর চোটের কারণে রাফিনিয়া ছিটকে পড়ায় তার জায়গাতেই একাদশে সুযোগ পাচ্ছেন নেইমার।

তবে প্রত্যাবর্তনের ম্যাচে ভক্তরা হয়তো চেনা ভূমিকায় দেখতে পাবেন না তাকে। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে প্রথাগত উইঙ্গার হিসেবে নয়, বরং আক্রমণভাগের কেন্দ্রে আরও সৃজনশীল দায়িত্বে খেলানোর পরিকল্পনা করছেন।

বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তন, ‘ফলস নাইন’ ভূমিকায় দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে…………

অনুশীলনে নেইমারকে ‘ফলস নাইন’ ভূমিকায় প্রস্তুত করাচ্ছেন আনচেলত্তি। এই পজিশনে খেললে তিনি মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সংযোগ তৈরি করবেন, আক্রমণ সাজাবেন এবং প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক তৈরি করবেন। ফলে মাঠের দুই প্রান্তে থাকা গতিময় খেলোয়াড়দের জন্য বাড়তি জায়গা তৈরি হবে।

কোচের বিশ্বাস, ধারাবাহিক চোটের কারণে নেইমারের গতি কিছুটা কমে গেলেও তার সৃজনশীলতা, অভিজ্ঞতা এবং খেলা তৈরির দক্ষতা এখনো ব্রাজিল দলের অন্যতম বড় শক্তি। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে নতুন ভূমিকায় ব্যবহার করে সর্বোচ্চ সুবিধা নিতে চান আনচেলত্তি।

সবকিছু ঠিক থাকলে চিরচেনা ১০ নম্বর জার্সিতেই এবার ‘ফলস নাইন’ হিসেবে মাঠে দেখা যাবে নেইমারকে। তার প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে কতটা নতুন মাত্রা যোগ করে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।