মঙ্গলবার রাত থেকে শিল্পকারখানায় চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস সরবরাহের আশ্বাস
শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাত থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা।
মঙ্গলবার রাত থেকে শিল্পকারখানায় চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস সরবরাহের আশ্বাস……
বৈঠকে দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। শিল্পের উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন ব্যবসায়ী নেতারা।
বৈঠকে সরকার জানায়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউর পাশাপাশি স্থলভিত্তিক (ল্যান্ডবেজ) টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার রাত থেকে শিল্পকারখানায় চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস সরবরাহের আশ্বাস……
ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, শিল্প খাতে উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বাড়তি চাহিদা মোকাবিলায় শুধু এফএসআরইউর ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
এ সময় শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত সহায়তারও আশ্বাস দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়—বৈঠকে এ বাস্তবতাও উঠে আসে।
মঙ্গলবার রাত থেকে শিল্পকারখানায় চাহিদামতো বিদ্যুৎ-গ্যাস সরবরাহের আশ্বাস……
সরকারের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের বর্তমান সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
