হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯৩০
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯৩০…..
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৭ জন। আর ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জন।
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯৩০…..
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০০ জনের মৃত্যু হয়েছে।
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৯৩০….
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলমান পরিস্থিতিতে হাম উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। পাশাপাশি হাম উপসর্গে শিশু মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।
