গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: তিন শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে বেধড়ক মারধর এবং গরম লোহার খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ ও ১৩ বছর বয়সী ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের করা পৃথক মামলায় শুক্রবার রাতে ও শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদ্রাসার শিক্ষক শোয়াইব আহাম্মদ (২৬), মো. হাবিবুর রহমান (২৬) ও মো. শাহিন (১৯)। তাঁদের মধ্যে শোয়াইব ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চর মুহুরী এলাকার, হাবিবুর ত্রিশাল উপজেলার বরমা গ্রামের এবং শাহিন শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা গ্রামের বাসিন্দা।
গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: তিন শিক্ষক গ্রেপ্তার…….
পুলিশ ও শিক্ষার্থীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানার সাক্রাউরী এলাকার ‘আল-মাদ্রাসাতু দারুদ তাকওয়া’য় খেলাধুলার সময় দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি শিক্ষক শোয়াইব আহাম্মদের নজরে এলে তিনি এক শিক্ষার্থীকে কঞ্চি দিয়ে মারধর করেন। অভিযোগ রয়েছে, পরে তাকে বিবস্ত্র করে গরম লোহার খুন্তি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দেওয়া হয় এবং ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়।
গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: তিন শিক্ষক গ্রেপ্তার….
অন্য শিক্ষার্থীকে একটি কক্ষে আটকে রেখে হাত-পা দড়ি দিয়ে বেঁধে মারধর করারও অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, তাকেও বিবস্ত্র করে শরীরের বিভিন্ন স্থানে মারধর এবং তলপেটে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়।
ঘটনার পর বৃহস্পতিবার রাতে এক শিক্ষার্থী বাড়িতে
