Uncategorized

সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

সোমবার (২৪ আগস্ট) সৌদি বার্তা সংস্থার (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পৃথক অভিনন্দন বার্তায় সৌদি বাদশাহ ও যুবরাজ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল…..

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল…

এদিকে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাৎকালে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।

সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল..

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *