Uncategorized

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না গিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি…..

রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সবাইকে কঠোরভাবে অনুগত থাকতে হবে। কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলীয় চেয়ারম্যান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে রাজশাহী বিভাগের সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূলে দলের কার্যক্রম আরও জোরদার করা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এর আগে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক সাংগঠনিক বৈঠকেও অংশ নেন তারেক রহমান।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি….

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এসব সাংগঠনিক তৎপরতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি।

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি….

বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীরা জোটের পরিবর্তে নিজস্ব সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে নির্বাচনী মাঠে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র থেকে কঠোর নজরদারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *