Uncategorized

নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি: ঢাকা সেক্টর কমান্ডার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

শনিবার (আজ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে কর্নেল আবুল এহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এই লক্ষ্যেই এসব প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি: ঢাকা সেক্টর কমান্ডার….

তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রাখার পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।

ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে বলে জানান তিনি। উপজেলাভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। প্রয়োজনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলে জানান তিনি।

নির্বাচনকে সামনে রেখে চলমান মহড়া এবং সম্ভাব্য শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল এস এম আবুল এহসান বলেন, “নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। বিজিবির মহাপরিচালকের স্পষ্ট নির্দেশনা রয়েছে—নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো অবস্থাতেই লেথাল ওয়েপন ব্যবহার করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *