শপথ নিতে সংসদে নুরুল হক নুর, বিজয় উৎসর্গ জুলাই যোদ্ধাদের
পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লাল রঙের একটি প্রাইভেটকারে করে তিনি সংসদের ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢোকেন।
সকাল ১১টা ৩৩ মিনিটে সংসদ ভবনে প্রবেশের আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুর। এ সময় তিনি বলেন, এই বিজয় কেবল তার ব্যক্তিগত অর্জন নয়; তিনি এ বিজয় জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধাদের উৎসর্গ করেছেন।
শপথ নিতে সংসদে নুরুল হক নুর, বিজয় উৎসর্গ জুলাই যোদ্ধাদের…..
তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণে এবং নির্বাচনী এলাকার উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। শপথ গ্রহণের মধ্য দিয়ে পটুয়াখালী-৩ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার নতুন অধ্যায় শুরু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ ভবন এলাকায় এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শপথ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নুরুল হক নুর।
