আন্তর্জাতিক

৬২০ হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

  1. ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯২টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব অভিযানে অন্তত ৬২০ জন হুতি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেন সরকার।শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এক বিবৃতিতে এ তথ্য জানান।বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হুতিদের ঘাঁটি, সামরিক সরঞ্জাম ও অস্ত্রের অবস্থান লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৬২০ জন হুতি সদস্য নিষ্ক্রিয় হয়েছেন বলে দাবি করেছে সরকারি বাহিনী। তাঁদের মধ্যে কয়েকজন মাঠপর্যায়ের জ্যেষ্ঠ কমান্ডারও রয়েছেন বলে উল্লেখ করা হয়।এ ছাড়া এসব অভিযানে হুতিদের প্রায় ১২০টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংস কিংবা অকার্যকর করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।মুখপাত্র মাজেদ আল-নুজাইলি আরও জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ এলাকায় হুতি বিদ্রোহীরা পুনরায় সংগঠিত হয়ে হারানো ভূখণ্ড পুনর্দখলের চেষ্টা করেছিল। তবে সরকারি বাহিনী তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, তাইজের পাশাপাশি অন্যান্য যুদ্ধক্ষেত্রেও হুতিদের ওপর সামরিক চাপ অব্যাহত রয়েছে।তবে এসব অভিযান, হতাহতের সংখ্যা এবং সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।