Saturday, February 21, 2026
Latest:
Uncategorized

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাত ১২টা এক মিনিটে প্রথমে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে ভাষার অধিকারের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হওয়া হাজারো মানুষও মোনাজাতে শরিক হন। পুরো পরিবেশ ছিল নীরব, গম্ভীর ও শ্রদ্ধাভরে পূর্ণ।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন…..

মোনাজাত শেষে মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান তিনি। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপির নেতারাও এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতি বছরের মতো এ বছরও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল নামে। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাদের স্মরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *