Sunday, February 22, 2026
Latest:
Uncategorized

জাতীয় ক্রিকেট অঙ্গনে আলোচিত দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা–কে ঘিরে ওঠা হত্যার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এ ধরনের অভিযোগ তিনি বিশ্বাস করেন না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “আই ডোন্ট থিংক, সাকিবমাশরাফি হত্যা করতে পারে। এটা আমি বিশ্বাস করি না। আমি সোজাসুজি বলে দিচ্ছি—এটা আমি বিশ্বাস করি না।”

তবে তিনি এ-ও উল্লেখ করেন যে, অন্য কোনো বিষয়ে তাদের সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তার ভাষায়, “হ্যাঁ, তারা অন্য কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট আছে কি না, সেটা আমি বলতে পারব না। এখানে তো অন্য কেসগুলো আছে—সেগুলো নিয়েও আমি কিছু বলতে পারব না।”

জাতীয় ক্রিকেট অঙ্গনে আলোচিত দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা–কে ঘিরে ওঠা হত্যার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এ ধরনের অভিযোগ তিনি বিশ্বাস করেন না।…..

তামিম স্পষ্ট করে দেন, তাকে যদি নির্দিষ্টভাবে হত্যার অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে তার অবস্থান একেবারেই পরিষ্কার—তিনি বিশ্বাস করেন না যে সাকিব বা মাশরাফি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

তার এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে তামিমের ভাষ্য অনুযায়ী, তিনি কেবল হত্যার অভিযোগ প্রসঙ্গেই নিজের ব্যক্তিগত বিশ্বাস তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *