Saturday, March 28, 2026
Latest:
Uncategorized

দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মো. সাহাবুদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা বিস্তারে দিলারা হাফিজের অবদান জাতি দীর্ঘদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন।

উল্লেখ্য, শনিবার (স্থানীয় সময়) দুপুর ১টা ২৯ মিনিটে Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক……..

দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিভিন্ন সময়ে ইডেন মহিলা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *