Uncategorized

১৭ এপ্রিল থেকে বাংলাদেশে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে রাতে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী আরও জানান, খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন সরকারপ্রধান। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোর বার্তা দিয়েছেন।

১৭ এপ্রিল থেকে বাংলাদেশে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে রাতে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।………….

এবার হজ ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের জটিলতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে হজে যেতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।