Monday, April 13, 2026
Latest:
Uncategorized

দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আবেগের যে বন্ধন রয়েছে, তা বজায় রাখতে উভয় দেশই আন্তরিকভাবে কাজ করছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন একটি স্বাভাবিক ও ইতিবাচক ধারায় এগোচ্ছে। দুই দেশের জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক মিল, অভিন্ন ইতিহাস ও ঐতিহ্য এই সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দিয়েছে।

দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: প্রণয় ভার্মা……………

তিনি আরও বলেন, জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি—এসব খাতে দুই দেশের সহযোগিতা ইতোমধ্যেই ঘনিষ্ঠভাবে জড়িত। ভবিষ্যতে যেসব খাতে কাজ করলে উভয় দেশের জনগণ উপকৃত হবে, সেসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি জানান, দুই দেশের সংসদীয় কার্যক্রমের নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *