Monday, April 20, 2026
Latest:
Uncategorized

বগুড়ার গাবতলী উপজেলায় পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ী এলাকার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ৯১১ জন উপকারভোগীর হাতে এই কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশিত হলে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে সম্মান জানান এবং কণ্ঠ মেলান। এ সময় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়ন এবং পরিবারগুলোর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বগুড়ার গাবতলী উপজেলায় পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ী এলাকার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ৯১১ জন উপকারভোগীর হাতে এই কার্ড তুলে দেন।……….

পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলকভাবে আগামী জুনের মধ্যে দেশের ১৪টি উপজেলায় মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

সরকার জানিয়েছে, পরিবারে মা বা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে, যাতে নারীরা সরাসরি আর্থিক সুবিধা গ্রহণ করতে পারেন। দীর্ঘমেয়াদে ২০৩০ সালের মধ্যে এই ‘ফ্যামিলি কার্ড’কে একটি সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *