ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন, দেশে তেলের প্রকৃত কোনো ঘাটতি নেই; বরং অসাধু চক্রের কারসাজিতেই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে কিছুটা চাপ থাকলেও দেশের ভেতরে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে পড়লেও বাংলাদেশে বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেছেন, দেশে তেলের প্রকৃত কোনো ঘাটতি নেই; বরং অসাধু চক্রের কারসাজিতেই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।………….
এছাড়া স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। একইসঙ্গে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাজ দ্রুত বাস্তবায়নের দিকেও সরকার এগোচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক এবং সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
