জাতীয়

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর তথ্যটি সম্পূর্ণ অসত্য।

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার….

বিভাগীয় কমিশনার বলেন, জরুরি বিভাগে থাকা দুজনের মরদেহ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা রোগীর। এছাড়া আরও দুজনের মৃত্যুর বিষয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে সোমবার বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া ভবনের আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

আতঙ্কিত হয়ে ভবন থেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সহায়তায় নারী, শিশু, রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার……

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়।

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার…..

তবে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যে ওই মৃত্যুর খবরকে অসত্য বলে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে আরও দুজনের মৃত্যুর বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *