Monday, May 4, 2026
Latest:
Uncategorized

দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি আনা হয়।

বিমানবন্দরে উপস্থিত থেকে লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে সরকার যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি করা হয়নি এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ সহায়তা প্রদান করা হচ্ছে।

দেশে ফিরল যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ…………..

এদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। আগামী ৬ মে দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুরো বিষয়টি সমন্বয় করছে মিয়ামি কনস্যুলেট ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর, ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে গবেষণা করছিলেন।

অন্যদিকে, গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়। এই দুটি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *