Monday, May 11, 2026
Latest:
Uncategorized

ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে কোনো প্রস্তাব তৈরি করে না ইরান—এমন কড়া বার্তা দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, ওয়াশিংটনের প্রস্তাবকে তেহরান ‘চাপ প্রয়োগের কৌশল’ হিসেবে দেখছে। ইরানের দাবি, ওই প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তাদের ওপর অতিরিক্ত শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল।

সূত্রটি স্পষ্টভাবে জানায়, “ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য ইরানে কোনো পরিকল্পনা লেখা হয় না। আলোচক দল কেবল ইরানি জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষাকেই গুরুত্ব দেয়। এতে ট্রাম্প অসন্তুষ্ট হলে সেটাই ভালো।”

এছাড়া ট্রাম্পের সমালোচনা করে ওই সূত্র আরও দাবি করে, “ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না। এ কারণেই তিনি বারবার ইরানের কাছে রাজনৈতিকভাবে ব্যর্থ হচ্ছেন।”

ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে কোনো প্রস্তাব তৈরি করে না ইরান—এমন কড়া বার্তা দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।………

এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাঠিয়েছিল তেহরান। তবে ইরানের সেই জবাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়েছি। এটি আমার মোটেও পছন্দ হয়নি—এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।”

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে দুই পক্ষের এ পাল্টাপাল্টি অবস্থান নতুন করে কূটনৈতিক সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *