Wednesday, May 13, 2026
Latest:
Uncategorized

ঈদুল আজহাকে কেন্দ্র করে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, আর প্রথম দিনেই দেখা গেছে যাত্রীদের ব্যাপক চাপ। বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রায় সব টিকিট শেষ হয়ে যায়। রেলের তথ্য অনুযায়ী, একটি টিকিটের বিপরীতে গড়ে প্রায় ৪০০ জন যাত্রী চেষ্টা করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, ২৩ মে যাত্রার জন্য এবার ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তনগর ট্রেনে মোট ১৫ হাজার ২৬৬টি আসন বরাদ্দ ছিল। টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম ১৫ মিনিটেই বিক্রি হয়ে যায় সাড়ে ১২ হাজারের বেশি টিকিট। সকাল ৯টার মধ্যে বিক্রি হয় প্রায় সব টিকিট।

টিকিট বিক্রির শুরুতে ওয়েবসাইটে একযোগে বিপুলসংখ্যক মানুষ প্রবেশের চেষ্টা করেন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম আধা ঘণ্টায় প্রায় ৬০ লাখ হিট পড়ে অনলাইন প্ল্যাটফর্মে। সেই হিসাবে প্রতিটি টিকিটের জন্য গড়ে ৩৯৩ জন যাত্রী চেষ্টা করেছেন।

ঈদুল আজহাকে কেন্দ্র করে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, আর প্রথম দিনেই দেখা গেছে যাত্রীদের ব্যাপক চাপ। বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রায় সব টিকিট শেষ হয়ে যায়। রেলের তথ্য অনুযায়ী, একটি টিকিটের বিপরীতে গড়ে প্রায় ৪০০ জন যাত্রী চেষ্টা করেছেন।…………

একই দিন দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য নির্ধারিত ২৩টি আন্তনগর ট্রেনে মোট ১৫ হাজার ৯৭৪টি টিকিট বরাদ্দ রয়েছে। এখানেও টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

রেল কর্মকর্তারা বলছেন, ঈদযাত্রায় বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেন এবং এসি কোচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকে। ফলে একই সময়ে অসংখ্য মানুষ টিকিট কাটতে গিয়ে অনেকেই কয়েক সেকেন্ডের ব্যবধানে ব্যর্থ হন।

রেলের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করা হবে। আর ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

এবারও ঈদের সব অগ্রিম ও ফিরতি টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী দিনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়।

যাত্রীসেবার অংশ হিসেবে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। তবে এসব টিকিটধারীরা উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করতে পারবেন না।

ঈদ উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘তিস্তা স্পেশাল’, ‘চাঁদপুর স্পেশাল’ ও ‘পার্বতীপুর স্পেশাল’। এছাড়া শোলাকিয়া ঈদগাহকে কেন্দ্র করে ঈদের দিন বিশেষ চারটি ট্রেন চলবে।

কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে চালানো হবে দুটি বিশেষ ক্যাটল ট্রেনও। এসব ট্রেন ২২ ও ২৩ মে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকার বিভিন্ন স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *