ন্ধ সরকারি শিল্পকারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে শিল্প উৎপাদন পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
ন্ধ সরকারি শিল্পকারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর…………
বৈঠকে বন্ধ শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় দীর্ঘদিনের প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় গতি আনার ওপরও জোর দেওয়া হয়।
এছাড়া, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করতে দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং ২০২৬ সালের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেন।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে অচল থাকা শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের শিল্পখাতে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
