Uncategorized

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে পুলিশি বাধা, ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রবেশে পুলিশি বাধা ও বকশীবাজার রোডে ব্যারিকেড। একই সময়ে মাদ্রাসার ভেতরে অবস্থান করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে পুলিশি বাধা, ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। একই সময়ে মাদ্রাসার ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আবাসিক হলে উঠতে যাওয়ার পথে ‘বৈধ সাধারণ শিক্ষার্থী’ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বকশীবাজার রোডে বাধার মুখে পড়তে হয়। এ সময় সড়কে পুলিশের ব্যারিকেড দেখা যায়।

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে পুলিশি বাধা, ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিকেডের কারণে বকশীবাজার রোড দিয়ে কোনো যানবাহন মাদ্রাসার ভেতরে প্রবেশ করতে পারছে না। তবে ভেতর থেকে যানবাহন বের হতে পারছে।

এদিকে, একই সময়ে মাদ্রাসা প্রাঙ্গণের ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। ফলে মাদ্রাসায় দুই ছাত্রসংগঠনের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে পুলিশি বাধা, ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা

শনিবার দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আবাসিক হলে ওঠার কথা ছিল বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের। তবে মাদ্রাসার প্রবেশপথে পুলিশের অবস্থান ও ব্যারিকেডের কারণে তাদের প্রবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বকশীবাজার রোডে পুলিশের ব্যারিকেড অব্যাহত রয়েছে। তবে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে পুলিশি বাধা, ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *