রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বন্ধু সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রংপুর মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত…..
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক ও মামলার নতুন তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের স্বার্থে সীমান্তের জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। সোমবার তার মা অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে মঙ্গলবার বাবার সঙ্গে আদালতে এসে জবানবন্দি দেন সীমান্ত।
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত…
তদন্ত কর্মকর্তা বলেন, সীমান্ত আদালতে যে তথ্য দিয়েছেন, তা গ্রেপ্তার হওয়া দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের দেওয়া জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের রাতে তারা সীমান্তের বাড়িতে গিয়ে ইয়াবা সেবন করেছিল। সীমান্তও আদালতে একই তথ্য জানিয়েছেন।
এর আগে আসামিদের গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছিল, হত্যাকাণ্ডের রাতে তারা সীমান্তের বাড়িতে মাদক সেবন করেছিল।
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত…
এদিকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার ব্যক্তিদের মাদকাসক্তির বিষয়টি বৈজ্ঞানিকভাবে যাচাই করতে ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ডকেট সোমবার সকালে পাওয়া গেছে। ইতোমধ্যে ডোপ টেস্টের জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।
হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। এসব বিষয়ে তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করা হবে। মামলায় ন্যায়বিচার নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত….
গত রোববার নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী রংপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির তদন্ত করছিলেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। পরে সোমবার রাতে মামলাটি রংপুর মহানগর ডিবিতে হস্তান্তর করা হয়। এরপর নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক জিন্নাত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
