ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, পরিবার জানাল তিনি ভালো আছেন
চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে তার পরিবার। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এই অভিনেতা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ভালো আছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, পরিবার জানাল তিনি ভালো আছেন…..
বুধবার (২৬ আগস্ট) লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কের সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষা হওয়ার কথা ছিল। এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে পরিবার।
এদিকে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বসহ দেশের প্রায় ১২০টি শাখার পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে গুজবের উৎস খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, পরিবার জানাল তিনি ভালো আছেন…
নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। কোনো খবর প্রকাশের আগে সেটি সত্য কি না, তা যাচাই করা অত্যন্ত জরুরি।
নিসচার নেতারা বলেন, মৃত্যু, দুর্ঘটনা বা অসুস্থতার মতো সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে পরিবার কিংবা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া সাংবাদিক ও সংবাদমাধ্যমের নৈতিক দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া এমন খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অযথা আতঙ্ক ও মানসিক কষ্ট তৈরি হয়।
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, পরিবার জানাল তিনি ভালো আছেন….
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়। এরপর বিভিন্ন ধাপে তিনি কেমোথেরাপি ও ওরালথেরাপি নেন।
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, পরিবার জানাল তিনি ভালো আছেন…
চিকিৎসার মাঝখানে সম্প্রতি ১০ দিনের জন্য দেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের গ্রামের বাড়িতে যান এবং পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। পাশাপাশি নিসচার একটি আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেন।
কেমোথেরাপির একটি ধাপ শেষ হওয়ার পর পরবর্তী চিকিৎসার জন্য গত সপ্তাহে জামাতাকে সঙ্গে নিয়ে আবার লন্ডনে ফিরে যান তিনি। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
