দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
দেশের ছয়টি জেলার ওপর দিয়ে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রবৃষ্টিও হতে পারে।
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত……
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত….
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
