প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে গবেষণা করা হয়েছে: প্রতিমন্ত্রী নুর
প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সরকার গবেষণা ও প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের অপহরণ ও নির্যাতন, দালালচক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়সহ প্রবাসীদের নানা সমস্যা সরকারের নজরে রয়েছে। কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে গবেষণা করা হয়েছে: প্রতিমন্ত্রী নুর……
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ নোটিশটি দেন।
নোটিশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন, দালালচক্রের প্রতারণা, দক্ষ জনশক্তি তৈরি, গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম, বিএমইটির দুর্নীতি, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দূতাবাস থেকে সরাসরি সহায়তা এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের সরকারি সহায়তাসহ ১০টি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে গবেষণা করা হয়েছে: প্রতিমন্ত্রী নুর……..
জবাবে নুরুল হক নুর বলেন, প্রবাসীদের সমস্যাগুলো বাস্তব এবং এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে তাকে স্টাডি করতে হয়েছে, এক অর্থে গবেষণাও করতে হয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজে বের করাও জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধানে গবেষণা করা হয়েছে: প্রতিমন্ত্রী নুর…..
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রবাসীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাই বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের নিরাপত্তা, অধিকার ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাও সরকারের অন্যতম বড় অগ্রাধিকার।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফলে বিদেশে কর্মরত বাংলাদেশিদের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে সরকার আরও কার্যকরভাবে কাজ করবে।
