জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের অভিযান শুরু আজ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। মশাবাহিত এ রোগের প্রকোপ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো হবে এ অভিযানের মাধ্যমে।

শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের অভিযান শুরু আজ….

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার আগেই দেশজুড়ে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের অভিযান শুরু আজ….

তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং রোগটির প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের অভিযান শুরু আজ….

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। বিশেষ করে বাড়ি, অফিস ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *