অপ্রতিমের মৃত্যুতে শোক, ন্যায়বিচার দাবি জামায়াত আমিরের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অপ্রতিমের মৃত্যুতে শোক, ন্যায়বিচার দাবি জামায়াত আমিরের……
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অপ্রতিমের বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
ফোনালাপে ডা. শফিকুর রহমান বলেন, অপ্রতিমের মৃত্যুর খবর শুনে তারা অত্যন্ত মর্মাহত। তিনি নিহত শিশুটির জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপ্রতিমের মৃত্যুতে শোক, ন্যায়বিচার দাবি জামায়াত আমিরের…..
তিনি বলেন, “আপনার ছেলের জন্য দোয়া রইল। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তৌফিক দেন।”
এ সময় অপ্রতিমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে তিনি এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অপ্রতিমের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
