বাংলাদেশ

কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই

ঢাকার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই……

গুলিবিদ্ধ দুজন হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। দুজনেরই পায়ে গুলি লেগেছে।

কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই…

আহত অন্তর সরকার জানান, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারি দোকান রয়েছে। সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তার বাবা নিতাই সরকার ও রাজিব স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন।

হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাদের পথরোধ করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তর ও রাজিবের পায়ে গুলি লাগে।

কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই…..

অন্তর আরও জানান, হামলাকারীরা তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকারের একটি টিফিনবাক্স নিয়ে পালিয়ে যায়। ওই বাক্সে আনুমানিক ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল। পালানোর সময় তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *