আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ১০৬ ডলারের কাছাকাছি

বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫.৯১ ডলারে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি আবারও শুরু হওয়ার কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে—এমন আশঙ্কা বাজারে দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ১০৬ ডলারের কাছাকাছি….

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বাজারেও দাম বেড়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩.৩২ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ১০৬ ডলারের কাছাকাছি….

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সরবরাহব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কাই বর্তমানে তেলের বাজারের অন্যতম প্রধান চালিকাশক্তি। ফলে রপ্তানি স্বাভাবিক হওয়ার কিছু লক্ষণ দেখা দিলেও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *