বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস।
বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, এখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমল স্বর্ণের দাম……
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক মূল্য সংশোধনের ধারাবাহিকতায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ১৯০ ডলার। বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, একদিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮০ ডলার কমেছে। গত এক মাসে কমেছে প্রায় ১৫০ ডলার।
বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমল স্বর্ণের দাম……
চলতি বছরের শুরুতে অবশ্য চিত্র ছিল ভিন্ন। ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত বেড়ে প্রতি আউন্সে ৫ হাজার ডলারের ওপরে উঠে যায়।
বিশ্ববাজারের পর দেশের বাজারেও কমল স্বর্ণের দাম…..
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক বাজারের এই ওঠানামার প্রভাব স্বাভাবিকভাবেই দেশের স্বর্ণের বাজারেও পড়ছে। ফলে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সময় সময় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে।
