রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. সারজিস আলম।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের এ তথ্য জানানো হয়।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা….

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরাকে।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে আলাউদ্দীন মোহাম্মদকে (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজকে (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে।

দলীয় বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এসব দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।