পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে একবিন্দু ছাড় নয়: আখতার হোসেন
পদ্মার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার প্রশ্নে ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশ তার প্রাপ্য পানি না পেলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদলে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।
পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে একবিন্দু ছাড় নয়: আখতার হোসেন……
সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিয়ে বিএনপি দুরভিসন্ধিমূলক অবস্থান নিয়েছে। পরবর্তী নির্বাচনগুলো নিজেদের অনুকূলে নেওয়ার লক্ষ্যেই দলটি এমন পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন তিনি।
গণভোটের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও বিএনপি সরকার গঠনের পর সেই রায়কে উপেক্ষা করছে। তাদের বিরুদ্ধে একতরফাভাবে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগও তোলেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন নিয়ে কমিটির বৈঠকগুলো কার্যত লোকদেখানো। এসব বৈঠক থেকে জাতির কল্যাণে কার্যকর কোনো সিদ্ধান্ত বা জনস্বার্থসংশ্লিষ্ট প্রস্তাবনা আসছে না। বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় স্পিকারকে প্রধান করার মতো সিদ্ধান্ত সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে আখতার হোসেন দেশের স্বার্থ, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
