Uncategorized

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক কিউএস র‍্যাংকিংয়ে কাঙ্ক্ষিত অবস্থানে আসতে না পারার পেছনে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কারণ জানালেন শিক্ষামন্ত্রী..

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কিউএস র‍্যাংকিংয়ে কেন সামনে আসছে না—এ প্রশ্ন তারও মনে এসেছে। আন্তর্জাতিক রেটিংয়ে পিছিয়ে থাকার অন্যতম কারণ শিক্ষার্থীদের ঝরে পড়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কারণ জানালেন শিক্ষামন্ত্রী…

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থী না আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আগ্রহী হচ্ছেন না। অথচ দেশের যেসব শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন, তারা সেখানে ভালো ফলাফল করছেন।

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করার সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কিউএস রেটিংয়ের প্রয়োজন রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর মান আরও মানসম্মত ও আন্তর্জাতিকভাবে তুলনাযোগ্য হবে।

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কারণ জানালেন শিক্ষামন্ত্রী..

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ১৯৯২ সালে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ২০২৬ সালেও কেন এসব প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রাম চালু করা যাবে না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণার সুযোগ বাড়াতে হবে। দেশে গবেষকের কোনো সংকট নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, দেশে হাজারো গবেষক রয়েছেন, যারা নিজেদের মেধা ও গবেষণার মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ সক্ষমতার প্রমাণ দিচ্ছেন।

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে সরকার, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *