ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি: রিজভী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের পরিস্থিতি ছিল অরাজকতা ও নৈরাজ্যে ভরা। তাঁর ভাষায়, ‘আমরা একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি।’
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি: রিজভী…
রিজভী বলেন, ‘চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো ইয়ত্তা ছিল না।’
তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও তখন নিয়মিত ঘটনা ছিল। সরকারের ভিন্নমত পোষণ করলেই খাল, নদী কিংবা পুকুরের ধারে লাশ পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল।
ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি: রিজভী
রিজভী বলেন, ‘এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আমরা ৫ আগস্টের পরিবর্তন পেয়েছি।’
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন বিএনপির এই নীতিনির্ধারক। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। পাশাপাশি সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর ভাষ্য, ‘মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে। আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।’
ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি: রিজভী..
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তাঁর কর্মযজ্ঞ শুরু হয়েছে বলেও দাবি করেন রিজভী।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তবে দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা কাটিয়ে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি: রিজভী…
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান, জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।
