Thursday, April 16, 2026
Latest:
Uncategorized

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে। ঢাকার একটি আদালত আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এ নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করলে বিচারক মঈন উদ্দিন চৌধুরী তা মঞ্জুর করেন এবং নতুন তারিখ ধার্য করেন।

মামলার তথ্য অনুযায়ী, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি সংগঠনের অনলাইন জুম বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে দেশ-বিদেশ থেকে শতাধিক ব্যক্তি অংশ নেন এবং কথোপকথনে সরকারবিরোধী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে। ঢাকার একটি আদালত আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে এ নতুন তারিখ নির্ধারণ করেছেন।…………..

প্রথমে ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির এক কর্মকর্তা ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে আসামির সংখ্যা বাড়িয়ে ২৮৬ জন করে চার্জশিট দাখিল করা হয়।

বর্তমানে মামলার ২৮৬ জন আসামির মধ্যে ২৫৯ জন পলাতক রয়েছেন। অন্যদিকে ২৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন, যাদের মধ্যে সাবেক এমপি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন।

তদন্তকারী সংস্থা দাবি করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের সুস্পষ্ট উপাদান পাওয়া গেছে। আসন্ন শুনানিতে আদালত অভিযোগ গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *