Wednesday, May 20, 2026
Latest:
Uncategorized

গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চ থেকে তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এসময় বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশ ও জনগণের সেবায় পেশাদারত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। তিনি বাহিনীর সদস্যদের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।………….

জাতীয় সমাবেশে বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বাহিনীর কার্যক্রম, দক্ষতা ও শৃঙ্খলার নানা দিক তুলে ধরা হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির অবদানের কথাও তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *