বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত নারী আসনের জন্য তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী ৩৬টি আসনের জন্য মনোনীত প্রার্থীদের এই তালিকায় দীর্ঘদিন ধরে রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকায় রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী ও জেবা আমিন খান।
এছাড়া আরও রয়েছেন মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, নাদিয়া পাঠান পাপন, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
বিএনপি নেতারা জানিয়েছেন, এই তালিকার মাধ্যমে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল নেত্রীদের বেছে নেওয়া হয়েছে।
