Uncategorized

বিরল পূর্ণ সূর্যগ্রহণ আজ, অন্ধকারে ঢেকে যাবে ইউরোপের আকাশ

দীর্ঘ অপেক্ষার পর আজ বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় তৈরি হবে এই মহাজাগতিক দৃশ্য। প্রায় দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন পৃথিবীবাসী। এবার সবচেয়ে ভালোভাবে দৃশ্যটি উপভোগ করতে পারবেন ইউরোপের বিভিন্ন দেশের মানুষ।

পূর্ণ সূর্যগ্রহণের সময় কয়েক মিনিটের জন্য দিনের আলো অনেকটাই ম্লান হয়ে আসবে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন অঞ্চল এবং উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে গ্রহণটি দেখা যাবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে।

বিরল পূর্ণ সূর্যগ্রহণ আজ, অন্ধকারে ঢেকে যাবে ইউরোপের আকাশ……….

এই বিরল মহাজাগতিক ঘটনা দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্ধারিত এলাকাগুলোতে জড়ো হচ্ছেন। তবে আবহাওয়ার পূর্বাভাসে কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় গ্রহণের দৃশ্য উপভোগ করা নিয়ে উদ্বেগও রয়েছে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে বাংলাদেশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।

বিরল পূর্ণ সূর্যগ্রহণ আজ, অন্ধকারে ঢেকে যাবে ইউরোপের আকাশ………..

সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আংশিক বা পুরোপুরি বাধা দেয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ক্ষেত্রে চাঁদ সূর্যের চাকতি পুরোপুরি ঢেকে দেয়। পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপাত আকার প্রায় সমান দেখায় বলেই এমন বিরল দৃশ্য তৈরি হওয়া সম্ভব।

নাসার তথ্য অনুযায়ী, প্রতিবছর পৃথিবীর কোথাও না কোথাও দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। পৃথিবীর নির্দিষ্ট কোনো স্থান থেকে এমন গ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা আরও কম হওয়ায় প্রতিটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণই জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়।

বিরল পূর্ণ সূর্যগ্রহণ আজ, অন্ধকারে ঢেকে যাবে ইউরোপের আকাশ..

আজকের গ্রহণ তাই শুধু একটি মহাজাগতিক ঘটনা নয়, বরং বিজ্ঞানপ্রেমী ও আকাশ পর্যবেক্ষকদের জন্যও বিরল অভিজ্ঞতা হয়ে উঠতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *