Uncategorized

ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম

ভারতের ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম……..

পোস্টে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টির সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

নাহিদ ইসলামের অভিযোগ, গত দুই বছর ধরে ভারত তার ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে। তাঁর ভাষায়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা।

সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে ওই আয়োজনের মধ্য দিয়ে ভারতের বাংলাদেশের প্রতি আধিপত্যবাদী ও আগ্রাসী নীতিতে মৌলিক কোনো পরিবর্তন না আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, গুরুতর এই ঘটনার পর মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে এবং ভারত সরকারের কাছ থেকে এখনো কার্যকর জবাবদিহিতা আদায় করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করলেও ৫ আগস্টের ঘটনার বিষয়ে বৈঠকে কোনো বক্তব্য, ব্যাখ্যা বা ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশের বিষয়টি প্রকাশ্যে আসেনি। বাংলাদেশের জনগণের কাছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি উচ্চপর্যায়ের ওই বৈঠকে যথাযথ গুরুত্ব না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম..

ভারতীয় হাইকমিশনারের ‘shared dream’ বা অভিন্ন স্বপ্নের বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ কোনো কথিত সম্প্রসারণবাদী ‘shared dream’-এর অংশীদার নয়। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দিল্লি সিদ্ধান্ত নেওয়া বা প্রভাব বিস্তারের অধিকার রাখে—এমন কোনো সম্পর্ক বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ এমন একটি দক্ষিণ এশিয়া চায়, যেখানে গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে।

তিনি সরকারের প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও দৃঢ় ও দৃশ্যমান অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদীর হত্যাকারীদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা—এসব বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ জরুরি।

ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম….

নাহিদ ইসলামের বক্তব্য, ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ যদি বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ পায়, তাহলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধানের ভারত সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থবহ হবে না।

তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজুহাতে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ, আওয়ামী লীগের পলাতক নেতাদের আশ্রয় ও তাদের কার্যক্রমের বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *