মহাখালীতে টোবাকো ভবনের পেছনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে মহাখালী রেলগেট এলাকায় ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
মহাখালীতে টোবাকো ভবনের পেছনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট…..
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
মহাখালীতে টোবাকো ভবনের পেছনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট….
এখন পর্যন্ত আগুনে কোনো হতাহত বা কেউ ভবনের ভেতরে আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
