বাংলাদেশ

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্ত এক আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত……….

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন হানিফ। পথে বিলপাড়া এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত….

পরে স্থানীয়রা আহত হানিফকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় হানিফকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত……

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *