জাতীয়

সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মাসুম লুমেন। তিনি জানান, মনোয়ার হোসেন চৌধুরী ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সৎ মানুষ। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই……..

কর্মজীবনে মনোয়ার হোসেন চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই…..

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও একই আসন থেকে নির্বাচিত হন মনোয়ার হোসেন চৌধুরী। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে ওই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।

সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই….

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *