Uncategorized

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে

রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে অনুষ্ঠানস্থল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে……..

শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি মহাসচিব বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। চিকিৎসকদের নির্দেশনা মেনে তিনি প্রয়োজনীয় বিশ্রাম নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *