Monday, May 11, 2026
Latest:
Uncategorized

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।………….

এসব মামলার মধ্যে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট তাকে জামিন প্রদান করে রুল জারি করেন। পরে সেই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

তবে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন এবং রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *