Uncategorized

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন ছাড়া কুরআনের বিধান যথাযথভাবে মেনে চলা এবং অন্যদের আল্লাহর পথে আহ্বান করা সম্ভব নয়। তাই মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হলে প্রথমে নিজেদের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে।

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির….

শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শুধু মুখে দাওয়াত দিলেই হবে না; একজন মুসলমানের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে কুরআনের নির্দেশনার প্রতিফলন থাকতে হবে। বাস্তব জীবনে কুরআনের শিক্ষা অনুসরণ করলেই দাওয়াতের কার্যকারিতা বাড়বে।

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির….

তিনি বলেন, আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে সর্বোত্তম মানুষদের নবী-রাসুল হিসেবে মনোনীত করেছেন এবং তাঁদের ওপর কিতাব নাজিল করেছেন। নবী-রাসুলরা সেই কিতাবের নির্দেশনা অনুযায়ী মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন।

জামায়াত আমির আরও বলেন, মানুষ যখন আল্লাহর কিতাবের নির্দেশনা মেনে চলেছে, তখন তারা দুনিয়ায় সম্মান ও শান্তির সঙ্গে জীবনযাপন করেছে। আর যখন তারা কিতাবের শিক্ষা থেকে দূরে সরে গেছে, তখন নানা ধরনের বিপদ-মুসিবত ও লাঞ্ছনার মুখে পড়েছে।

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির…..

তিনি পবিত্র কুরআন সহিহভাবে অর্থসহ পড়া, বোঝা ও তা অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর ভাষায়, অর্থ বুঝে সঠিকভাবে কুরআন পড়া ও শেখা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের শিক্ষা বুঝে তা বাস্তব জীবনে প্রয়োগ করলেই মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ সম্ভব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তাদ মাওলানা আবদুর রহিম।

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির…..

কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *